, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • পলাশবাড়ীতে প্রজন্ম তরুণ সংঘের উদ্যোগে গরীব-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ




পলাশবাড়ীতে প্রজন্ম তরুণ সংঘের উদ্যোগে গরীব-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২১, ২০:৪৮ | 947 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রজন্ম তরুণ সংঘের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ীতে গরীব-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠা চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী রিপন আহম্মেদ এরশাদের পক্ষে ষষ্ঠ হতে অষ্টম শ্রেণীর গরীব-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাংলা ও ইংরেজী দ্বিতীয় পত্রের গাইড বই বিতরণ করা হয়। বিতরণ কালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান সরকার, সাংবাদিক আবুল কালাম আজাদ ও প্রজন্ম তরুণ সংঘের প্রতিনিধি শাহিন সরকার উপস্থিত ছিলেন। প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠা চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী রিপন আহম্মেদ এরশাদের তার ব্যক্তিগত উদ্যোগে হোসেনপুর ইউনিয়ন সকল উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের গরীব-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে গাইড বই, খাতা ও কলম বিতরণ করবেন বলে জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET