১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা




ফুলবাড়ীতে চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৫, ০২:০০ | 661 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে অন্য দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
অভিযানে উপস্থিত ছিলেন, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বদরুন্নাহার সীমা এবং পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স অফিসার রুনায়েত আমিন রেজা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য, থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও আবাসিক বিদ্যুৎ সরবরাহের সদস্যবৃন্দ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) মোতাবেক মেসার্স নবী ব্রিকস এবং একই এলাকার মেসার্স এন এইচ ব্রিকস নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সেই সাথে উপজেলার রাঙ্গামাটি এলাকার অবৈধভাবে পরিচালিত মেসার্স ইব্রাহিম ব্রিকস ও একই এলাকার মেসার্স শিল্পি ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, ‘দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। সেই ৩১ ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে অবৈধ্য ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET