১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন




ফুলবাড়ীতে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১১ ২০২৩, ১৬:১১ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর সোয়া ১২টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি।
এসময় তিনি বলেন,আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি “জয় সেট সেন্টার” প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টার সমূহ উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে।এই জয় সেট সেন্টারে প্রশিক্ষণ দিয়ে ফুলবাড়ী উপজেলার হাজার হাজার ছেলে-মেয়ে দক্ষ মানব সম্পদ তৈরি হবে। তারা ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পরবে।
তিনি বলেন, গত ১৩ বছরে  ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্তাবধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফল ভাবে বাস্তবায়ন করেছি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী সার্কেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রগ্রাম অফিসার (আইসিটি) মোছা. তাছলিমা খাতুন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET