১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে নিখোঁজ যুবকের মস্তক বিহিন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার




ফুলবাড়ীতে নিখোঁজ যুবকের মস্তক বিহিন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২৫, ১৯:৩৯ | 686 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের দুইদিন পর সাব্বির হোসেন সবুজ (৩০) নামে এক যুবকের মস্তক বিহীন দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাথার খোঁজে ঘটনাস্থলে অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে দ্বীখন্ডিত মরদেহটি উদ্ধার করা হলেও তার মাথাটি পাওয়া যায়নি। নিখোঁজ সাব্বির হোসেন সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকার এর ছেলে।
পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
জানা যায়, রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবায় একটি মস্তক বিহিন খন্ডিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে। এর আগে,গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় সবুজ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। পরেরদিন গত বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সবুজের ছোট ভাই সাদেক হাসান সজিব জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সে বাড়ির কাজ শেষে লোন গ্রহণের জন্য স্থানীয় আটপুকুরহাট কৃষি ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু দিন শেষে রাত অবধি সবুজ বাড়ি ফিরে না এলে তাকে খোঁজা শুরু করেন বাড়ির লোকজন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
তবে সজিব গ্রামবাসীর কাছে জানতে পারেন অপরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে মঙ্গলবার গ্রাম ছাড়ে সবুজ। সবুজের ছোট ভাই সজিব আরও বলেন, আমরা ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার ভাই মঙ্গলবার ব্যাংকে আসেননি। সজিব আরও জানান আমি নিশ্চিত উদ্ধারকৃত মরদেহটি আমার বড় ভাই সাব্বির হোসেন সবুজের।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে জানান, মস্তক বিহিন গলা থেকে কোমর পর্যন্ত ও কোমর থেকে পা পর্যন্ত দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথা উদ্ধারের কাজ চলছে। নিখোঁজ সবুজের পরিবার গত বুধবার থানায় একটি সাধারণ ডায়রি করে। তারই প্রেক্ষিতে পরিবারের লোকজন উদ্ধারকৃত মরদেহের শরিরে বিশেষ চিহৃ দেখে প্রাথমিকভাবে পরিচয় সনাক্ত করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET