২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নিবার্চনী সংবাদ
  • ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিশুর নেতৃত্বে গণসংযোগ 




ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিশুর নেতৃত্বে গণসংযোগ 

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২৫, ২১:১৭ | 695 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ রবিবার (১৪ ডিসেম্বর) দিনভর ফেনী-১ আসনের ছাগলনাইয়া উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার৷ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল ইমরান মজুমদার মিশু। এসময় মিশুর নেতৃত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। এসময় ছাগলনাইয়া বাজারের প্রধান সড়কও কলেজ রোড, পশ্চিম ছাগলনাইয়ায় নিবার্চনী প্রচার চালান।
 এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু বলেন,বেগম খালেদা আজ গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিধারনে ভোট প্রদান করার ক্ষমতা আজ জনগণের হাতে আসুন বাংলাদেশের ঐক্যের প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে দেশ গড়ি। নুরুল ইমরান মজুমদার মিশু আরো বলেন “ অতীতে বেগম খালেদা জিয়া আমাদের এই সংসদীয় আসনে বারবার নির্বাচিত হয়ে আমাদের অঙ্গনে যে উন্নয়ন কাজ পরিচালিত করেছেন সে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের অবশ্যই কর্তব্য দেশনেত্রী কে বিপুল ভোটে নির্বাচিত করা। জনাব মিশু আরো বলেন অতীতের মত এবারও উপজেলা বি এন পি র কর্ণধার দলের ঐক্য ধরে রাখার কান্ডারী জনাব নুর আহাম্মদ মজুমদারের নেতৃত্বে আমরা ফেনী -১ আসনের সকল জনগণ বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার জন্য সকল পদক্ষেপে এক থাকবো। গণসংযোগ কালে জনাব মিশু বলেন, বিএনপি  ক্ষমতায় এলে ফেনী হবে ব‍্যবসীয়ক অঞ্চল। ছাগলনাইয়ার ব‍্যবসীয়দের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় কাজ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে ছাগলনাইয়াকে ব‍্যবসার জন‍্য সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ব‍্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করে কাজ করবেন।
জনাব মিশু বলেন, আমরা দেশনেত্রীর জন্য অতীতের ন্যায় সকল ভেদাভেদ অনৈক্য ভূলে উপজেলার নেতৃত্বে সাথে সহয়োগী হয়ে বেগম খালেদা জিয়া কে ফেনী -১ আসন উপহার দিতে চাই। যা হবে বাংলাদেশের টেকসই উন্নয়ন শান্তি, ও সমৃদ্ধির মডেল  অথনৈতিক ন‍্যার বিচার প্রতিষ্ঠা র মাধ্যমে আমরা ছাগলনাইয়া বাসী ভোটের সন্মান রক্ষা করতে চাই।
এ সময় গণসংযোগ উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্ববয়র কিবরিয়া মজুমদার , ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন চৌধুরী , ৫ নং ওয়ার্ড বিএনপি সদস‍্য জাহিদ হোসেন শিমুল  বাহা উদ্দিন , কামাল উদ্দিন সরকার ,রুবেল ,মান্নান টেইলার  ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাডা ওয়ার্ডের সভাপতি সফিকুর রহমান, ছাগলনাইয়া পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন আরিফ। যুবদলের সদস‍্য রুমা মুন্সী,সিয়াম, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি বোরহান উদ্দিন মোল্লা, সদস্য শাহাদাত, নাজিম , বিকাশ  ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারন সম্পাদক আবূল কালাম মাস্টার সহ ছাগলনাইয়ায় বাজার ব‍্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET