, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নাঙ্গলকোটে সরকারী কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন




বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নাঙ্গলকোটে সরকারী কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২০, ১৯:১৭ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে সরকারী কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। শনিবার সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপজেলার সকল দপ্তর আলাদা আলাদা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, মেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য কর্মকর্তা ডা: দেবদাস দেব, মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার, আদ্রা উত্তর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET