, , ,

শিরোনামঃ-




বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০২৩, ২১:০১ | 952 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 
“নিরাপদ মাছে ভরবো দেশ, “গড়বো স্মার্ট  বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৫ জুলাই সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচণা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ, এফ প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ২৫ জুলাই হইতে ৩০ জুলাই সপ্তাহব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে।
স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET