, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বর্ণাঢ্য আয়োজনে এইড এর২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




বর্ণাঢ্য আয়োজনে এইড এর২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২১, ১৯:১৫ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১৭ই ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে এইড ফাউন্ডেশন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে এইড এর ক্যাম্পাসে জলপান শেষে সমস্বরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সমস্বরে এইড সংগীত পরিবেশনার পর শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব ন‚রুন নাহার কুসুম ।সংস্থার সাথে সংশ্লিষ্ট মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এইড কর্মীদেরকে শপথ বাক্য পাঠ করান সংস্থার সাধারণ পরিষদের সদস্য জনাব সাহিদা খানম। এইড এর কর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ পরিষদ, উপদেষ্টা, নির্বাহী পরিষদের সম্মানীত ব্যক্তিদের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা এইড কমপ্লেক্স থেকে শুরু হয়ে মডার্ন মোড় প্রদক্ষিণ শেষে এইড কমপ্লেক্সে এসে সমাপ্ত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পায়েস দিয়ে উপস্থিতিদেরকে আপ্যায়িত করা হয়। মানবিক ও উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিবছরের ন্যায় এবারো দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং সংস্থার দীর্ঘ রেওয়াজ অনুসারে নতুন বছর ২০২২ এর বর্ষ পঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET