, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বশেফমুবিপ্রবিতে চতুর্থ শিল্প বিপ্লবে স্মার্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার




বশেফমুবিপ্রবিতে চতুর্থ শিল্প বিপ্লবে স্মার্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৩, ১৭:৪৬ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আব্দুল গফুর, বশেফমুবিপ্রবি প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) চতুর্থ শিল্পবিপ্লবে ফিশারিজ গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ক্যাম্পাস চত্বরে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলোশন (ফোরআইআর): স্মার্ট ক্যারিয়ার অপরচুনিটিজ  অ্যান্ড চ্যালেঞ্জেস ফর ফিশারিজ গ্র্যাজুয়েটস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান। ফিশারিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের উপ-প্রধান ( মেরিন )
ড. মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন,জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা এস.এম. খালেকুজ্জামান
 বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এ ছাড়াও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক  ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ড. মুহাম্মদ ফরহাদ আলী, বক্তব্য প্রদান করেন।
নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক মৌসুমী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রক্টর (ভারপ্রাপ্ত) এসএম ইউসুফ আলী, মির্জা আজম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) পার্থ সারথি দাশ, গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET