মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের সলঙ্গায় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর)সকাল ১০ টায় সলঙ্গা বাজার সদরস্থ মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগার হল রুমে সলঙ্গা থানা কৃষকদলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মতিন আকন্দ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন ঠান্ডু।এসময় সলঙ্গা থানা কৃষকদলের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সলঙ্গা থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইয়ুব,সুজন,সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইকবাল বাহার জালাল, ধুবিল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু,সলঙ্গা থানা শ্রমিকদলের সভাপতি আহসান হাবীব,সলঙ্গা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, সলঙ্গা থানা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সুরুত জামান,সলঙ্গা থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সলঙ্গা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,সলঙ্গা থানা যুবদলের সদস্য শামীম রেজা,সলঙ্গা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরন,সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের সভাপতি,সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Please follow and like us:









