বাগেরহাটের কচুয়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোররাতে রুপান্তরে কর্মরত নাসরিন সুলতানার বাসার সামনের সিঁড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয়রা রাতেই পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করে। নবজাতক উদ্ধারের পর কচুয়া হাসপাতালে উৎসুক জনতার ভিড় দেখা যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে শিশুটির খোঁজখবর নেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুরুল আলম জানান, শিশুটি পুরোপুরি সুস্থ নয়, ওজনও স্বাভাবিকের চেয়ে কম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, রাতের খবর পেয়ে নবজাতকটিকে পুলিশ উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করে। কার সন্তান কে বা কারা ফেলে রেখে গেছে তা এখনও জানা সম্ভব হয়নি।
Please follow and like us:










