বাগেরহাটে দীর্ঘ ১৭ বছর পর জিয়া আর্ফানেজ ট্রাস্টে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) বিকেলে জেলা সদরের বেমরতা ইউনিয়নের ফতেপুর এলাকায় জিয়া আর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানের এতিম ও কুরআনের হেফজ শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা দোয়া এবং সুস্বাদু খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটির উদ্যোগ ও আয়োজনে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ড. ফরিদুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা সিপিএ রফিকুল ইসলাম (জগলু), সমন্বয়ক হিসেবে দায়িত্ব পরিচালনা করেছেন লন্ডন প্রবাসী, সমাজসেবক ও আদরীব – আরহান শিশু কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার খালিদ হায়দার এবং ব্যাবস্থাপনায় ছিলেন জিয়াউর রহমান স্মৃতি এতিমখানার জমিদাতাদের শরীক সমাজসেবক শরীফ মোস্তফা জামান লিটু।
অনুষ্ঠানে ২৫ টি প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক এতিম ও কুরআনের হাফেজ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাগেরহাটের উন্নয়নের রূপকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আ স ম মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এর আগে ফজর নামাজ বাদ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কয়েকবার কোরআন খতম দেওয়া হয়। দোয়া ও মোনাজাত শেষে এতিম ও শিক্ষার্থীদের মাঝে আয়োজকদের পক্ষ থেকে সুস্বাদু খাবার বিতরণ করা হয়।
Please follow and like us:









