৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে এন্টিবায়োটিকের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার




বিরামপুরে এন্টিবায়োটিকের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২৫, ১৬:৫৯ | 644 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরামপুরে শিক্ষার্থীদের নিয়ে এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার এবং এ সংক্রান্ত বই বিতরণ করা হয়েছে।
‎”সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট‍্যান্স প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় উক্ত সেমিনার ও বই বিতরণ করা হয়।
দিনাজপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাহরিয়ার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল।
‎সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে দিন দিন এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার বেড়ে চলেছে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রামগঞ্জের ঔষধের দোকান থেকে যখন তখন এন্টিবায়োটিক জাতীয় ঔষধ কিনে খেয়ে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হচ্ছে এবং এন্টিবায়োটিক জাতীয় ঔষধের কার্যকারিতা হ্রাস পাচ্ছে। সেজন্য চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ সেবন থেকে বিরত থাকতে আহবান জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের নিজ পরিবারের সদস্যদের এবং প্রতিবেশিদের এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার রোধে সচেতন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET