১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বীরগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা দুইদিনের কর্মশালা অনুষ্ঠিত 




বীরগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা দুইদিনের কর্মশালা অনুষ্ঠিত 

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২৪, ১৮:৩১ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে আশা শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকাদের দুইদিন ব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আশার শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র রায়ের সার্বিক দিক নির্দেশনায় বীরগঞ্জ উপজেলায় আশা ঝাড়বাড়ী ব্রাঞ্চে ২৬ নম্বর বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন শিক্ষা সেবিকা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হোসনি মোবারক রুবেল।

অনুষ্ঠানে শিক্ষা সুপারভাইজার মো.মিনহাজুর রহমান(প্রিন্স) এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো.অহিদুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম।

আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত এ  শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বেকারত্ব দূরীকরণে ও ঝরে পড়া শিক্ষার্থীধের রোধে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা শিক্ষা কর্মসূচি বিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত ব্রাঞ্চ ১০৫০ টি। শিক্ষা সুপারভাইজার ১০৫০ জন এবং শিক্ষা সেবিকা ১৫৬২২ জন ও মোট  ৪৮৫৬২৬ জন শিক্ষার্থী আছে বলে বক্তারা বলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET