সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ড বাজার ভদ্রঘাট গ্রামে গনোসংযোগ করেছেন তালা মার্কা মেম্বার প্রার্থী লিয়াকত আলী খান মোহাম ।
শুক্রবার ১৭ ডিসেম্বর সকালে বাজার ভদ্রঘাট ১নং ওয়ার্ডে এ গনসংযোগ করেন মেম্বার প্রার্থী লিয়াকত আলী খান মোহাম।
এ সময় এলাকাবাসী বলেন, লিয়াকত আলী খান মোহাম এলাকাবাসীর একজন সমাজ সেবক । এলাকার যে কোন সমস্যা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই তাকে দেখা যায়। স্থানীয়রা আরো বলেন, লিয়াকত আলী খান মোহাম আমাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন বাজার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবক লিয়াকত আলী খান মোহাম কে আমরা মেম্বার হিসেবে পেতে চাই।
এ সময় মেম্বার পদপ্রার্থী লিয়াকত আলী খান মোহাম বলেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে বাজার ভদ্রঘাট ১ নং ওর্য়াড ডিজিটাল গ্রাম হিসাবে রুপান্তর করব এবং এলাকা থেকে মাদক নির্মূল করে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।









