সাফায়েত উল্লাহ মিয়াজী- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নতুন থিম সং প্রকাশ করা হয়েছে। ১৮ ডিসেম্বর কলেজের অফিসিয়াল ফেসবুকে প্রচার করা হয়। যা ১৬ ঘণ্টায় লক্ষাধিক ভিউ হয়েছে। অধ্যক্ষ জানিয়েছেন, যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটালাইজেশন মাধ্যমে আরো কাজ করা হবে। কলেজ সূত্রমতে, কলেজের ১২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ থিম সং তৈরি করা হয়। যা শিক্ষক পরিষদের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিনে প্রচারের পর ১৮ ডিসেম্বর কলেজের অফিসিয়াল ফেসবুকে প্রচার করা হয়। এর নেপথ্যে কাজ করেছেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নূরুল হুদা সজিব। তিনি বন্ধুদের নিকট সিঙ্গার সজিব নামে পরিচিত।
নূরুল হুদা সজিব জানান, ছোট বেলা থেকে গানের প্রতি আগ্রহ। মিউজিক বিষয়ে দেশের বাহিরে থেকে ডিপ্লোমা ডিগ্রি নিয়েছি। ভিক্টোরিয়া কলেজ থিম সং লিখেছেন প্রসিদ্ধ লেখক আমিনুল ইসলাম। এটির সুরকার হলেন ভারতের জিৎ দেবনাথ। নিজ কলেজের জন্য কাজ করতে পেরে খুব ভালো লাগছে। গানের পাশাপাশি পথশিশুদের কল্যাণে কাজ করতে চাই। ভিক্টোরিয়া কলেজের এ থিম সং অধ্যক্ষ স্যার, প্রধান সহকারী ও কলেজের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা দীর্ঘ সময় কাজ করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক এ.কে.এম জহিরুল আলম বলেন, তার থিম সং দেখেছি। আমাদের ছাত্ররা, কলেজকে ধারণ করে, লালক করে। তারা কলেজকে বিশ্বপরিমন্ডলে তুলে ধরতে চায়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ভিক্টোরিয়া কলেজ শতাব্দীর সাক্ষী। ইতিহাস, ঐতিহ্যে লালিত এক প্রতিষ্ঠান। আমরা প্রতিটি কাজে আধুনিকতার ছোঁয়া দিচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটালাইজেশন মাধ্যমে আরো কাজ করা হবে। থিম সং এ অগ্রযাত্রার পাথেয়।









