নামঃ মোছাঃ ফাতেমা বেগম(৫৫)
গ্রামঃ নারগুন ( ৭ নং ওয়ার্ড)
ইউপিঃ ৩ নং বকুয়া
স্বামী ঃ মৃত কেংকর আলী
ছেলেঃ মৃত আঃসালাম
আসল ঘটনায় আসা যাক——-
বিবাহকালে ৩৫ বছর বয়সে স্বামীকে হারায় ফাতেমা বেগম, অভাবের সংসারে একমাত্র সন্তান ছিলো সালাম, কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাসে এক চক্রান্তকারী ঘটনার স্বীকারে হারাতে হয় সেই একমাত্র সন্তান সালামকে, সন্তানহারা ও স্বামী হারানো শোকে কাতর ফাতেমা বেগম, এখন সংসারে মানুষ বলতে তিনি একাই, ছেলের টাকায় নির্মিত ২টি ঘড়ে জীবন চালাচ্ছেন এই বৃদ্ধা মহিলাটি, ঘড় দুটিও নাকি রাতিয়া নামের এক মানুষের কাছে জিম্মি, স্বামী সন্তান হারানোর পর সমস্ত জমি জোর দখল করে নেন স্থানীয় কিছু ব্যক্তি, এখন সন্তান ও স্বামী হারানোর মতই তার অবস্থা জায়গা জমি গুলোর,
ভাগ্যের সাথে যুদ্ধ করে জীবনও জীবিকা নির্বাহ করছে এই ৫৫ বছরের বৃদ্ধা মহিলাটি, জায়গাগুলো তার দখলে নেওয়ার জন্য আইনের আশ্রয় ও নেন তিনি, ইউপি চেয়ারম্যানকে ও অবগত করেন তিনি কিন্তুু কোন ফল হয়নি তাতে, এখন যে তিনি দু -বেলা দু -মুঠোভাত খাবে নেই সেই খাবার অন্যের দারে ঘুড়তে হচ্ছে এই মহিলাকে, কি অপরাধ এই মহিলার সম্পদ থাকার পরেও নেই তার সম্পদ, স্বজন ছাড়া অন্যের উপর নির্ভরশীল এখন তিনি, খাবার নেই তার, সম্ভান্ত পরিবারের মানুষ হয়ে তিনি পারছেন না ভিক্ষার ঝুলি নিয়ে পথে নামতে।
তার এখন একটা চাওয়া ২ বেলা শান্তি করে পেট পুরে খাবার খেয়ে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারলেই চলে —
তাহলে কি তার পূর্নাঙ্গ সন্মান ফিরে পাবেনা ফাতেমা, সভ্য সমাজ আজ কোথায়? বিবেকবান মানুষগুলো কোথায় গেল?
কোন সমাজের মানুষ আমরা ভাবতেই নিজেকে ভাবায়।
সকলের দৃষ্টি আকর্ষন করছি
প্রচারেঃ সাংবাদিক, সুজন।
Please follow and like us:







