, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় কৃষক লীগের দোয়া ও মিলাদ




মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় কৃষক লীগের দোয়া ও মিলাদ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১৪ ২০২০, ২৩:৩০ | 1058 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ১৪ জুন ২০২০ রোজ রবিবার দুপুর ২.০০ টায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। সভা সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী এ্যাড. শামীমা শাহরিয়ার এমপি।

এছাড়াও ঢাকা মহানগর-উত্তর ও দক্ষিণের কৃষক লীগের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অতঃপর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ এমদাদুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET