, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মুক্তমত
  • “রক্ত আমার লাল-সবুজের পতাকা” বাঙ্গালীর চেতনার ফলাফল “সুফলা এই বাংলাদেশ”




“রক্ত আমার লাল-সবুজের পতাকা” বাঙ্গালীর চেতনার ফলাফল “সুফলা এই বাংলাদেশ”

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৮, ১২:০৬ | 1363 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“রক্ত আমার লাল-সবুজের পতাকা” বাঙ্গালীর 
চেতনার ফলাফল “সুফলা এই বাংলাদেশ”

একটি দেশের চিত্র যেনো বহু মা,বোন ও ভাইদের রক্তের ঝর্ণাধারা ও চোখের পানির প্রতিফলন। আমাদের শতভাগ কষ্টের পরেও আমরা বীর বাঙ্গালী যে সূর্যোদয় ও সুখের স্বাধীনতা পেয়েছি তা সকল কষ্টের অবসান ঘটায় এক নিমিষেই।আজকের স্বাধীন বাংলাদেশের যে মায়ের ভাষা ও মাটি পেয়েছি তা আমাদের অনেক কোটি বাঙালির বুকের তাজা রক্তের ফল। লক্ষ্য লক্ষ্য মা বোনের বিভর্ষ চিত্র ও ইজ্জ্বতের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে এক মুঠো রৌদ্র নিয়ে।আমরা সেই ডিসেম্বরে ঘটে যাওয়া বিভিন্ন চিত্রের ও কষ্টের কথাকে কোনো দিনই ভূলে যেতে পারবোনা।অনেক কষ্টের কথাকে স্বরণ করেই আমি এই লেখাটুকু প্রকাশ করতে চেষ্টা করেছি। বিভিন্ন কষ্ট ও মনোবল রেখেই দেশের কথায় এবং ডিসেম্বর মানেই কষ্ট ও বিজয়ের মাস আগমন উপলক্ষে।এই ডিসেম্বর যেনো আসলেই বুকের ভেতরে কষ্টের বিষাদ এনে দেয় এবং আমরা সকলেই শুনতে পাই সেই কষ্টের চিৎকার, আমরা বাঙ্গালীরা সত্যিই অনেক ভাগ‍্যবান এমন সুন্দর রূপসী বাংলা অন্য কোথাও নেই।আমি তারই কিছুটা বহিঃপ্রকাশ ঘঠাতে চেষ্টা করছি। আমাদের মাতৃভাষা মায়ের মধুর কথামালার মাধ্যমে।সত্যিই একটি বিজয় যেনো বলে যায় চুপিচুপি সেই ১৯৭১ সালের ভয়াবহ রক্তমাখা চিত্রের কথাকে। আজকের স্বাধীনতা লাভ শতভাগ কষ্ট ও আনন্দের কথাই বলে যায় প্রতিমূহূত‍্যে।আমরা বিজয়ের মাস ডিসেম্বর প্রতি বছর আসলেই যেনো চোখের পাতায় দেখতে পাই সেই ১৯৭১ সাল। ডিসেম্বর মানেই রক্তাক্ত মাতৃভূমি,ডিসেম্বর মানেই আনন্দের জয় জয় ধ্বনি।আমরা শতভাগ কষ্ট তখনই ভূলে যাই যখন এই বিজয়ের মাস ডিসেম্বর এসে দাড়িয়ে যায় বাঙালির সম্মুখে।তখন উল্লাসে মেতে উঠি আমরা বাঙালি, মেতে ওঠে কচিকাঁচা শিশুদের দল বিভিন্ন স্কুলে। শুধুমাত্র আমাদের স্বাধীন বাংলাদেশের জন্য এবং আমাদের মাতৃভাষার জন্য।

আমরা কখনোই ভূলতে পারবোনা ১৯৭১ সালের সেই রক্তাক্ত দৃশ্য, আমরা কখনোই ভূলে যেতে পারবোনা আমাদের মাতৃভূমির কথাকে।চোখে দেখিনি ৭১-এর বর্বরতা তবুও যেনো শিহরিত হয়ে যায় এই ডিসেম্বর মাস আসলেই ছোট বড় সকলের মন। আমাদের শরীরের প্রতিটি স্থান যেনো চেতনার সূরে গেয়ে ওঠে,”আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”আর তখনই চোখের কোনো জল এসে যায় নিমিষেই। সেই ৭১-সালের ডিসেম্বর মনে পড়লে হাজার হাজার মা বোনের কথা মনে পড়ে,।এদেশের মানুষ কতোটা ত‍্যাগের বিনিময়ে অর্জিত করেছেন সোনার বাংলাদেশ।আমরা আর কোনো ৭১-এর বর্বরোচিত দৃশ্য দেখতে চাইনা, আমরা শুধুমাত্র সুন্দর সুশীল সুফলা সবুজের একটি ছোট লাল-সবুজের পতাকার বাংলাদেশ দেখতে চাই সবসময়। জীবনের বাকি দিনগুলো যেনো কাটিয়ে উঠতে পারি দেশের প্রতি ভালোবাসা ও সন্মানবোধ বজায় রেখেই।।সকল বাঙ্গালীর কাছে থাকবে আমার সামান্য অনুরোধ,যে আমরা যেখানেই দেখবো অন‍্যায়-অত‍্যাচার, সেখানে গিয়ে দাড়াবো সবাই একত্রিত হয়ে অন‍্যায়কারীর বিরুদ্ধে। শুধুমাত্র দেশকে ও দেশের সকল শ্রেনীর মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার দিকনির্দেশনা বজায় রাখতেই।

“আর যেনো কোনো৭১-না দেখি আমাদের সুখের এই সুন্দর সৃষ্টিময় বাংলাদেশের মধ্যে। আমাদের চোখে সবসময় যেনো সবুজের সুফলা সোনার বাংলাদেশ দেখতে পাই। “ভালোবাসার মধ্যেই যেনো বাংলাদেশ থাকে চিরকাল সুখের ও আনন্দে ছেয়ে সবসময়।এই সামান্য চাওয়াটুকু থাকবে এই দেশের সকল ক্ষেত্রের সকল গোত্রের বাঙ্গালী ভাই বোনদের কাছে।আমরা একটি দেশ চাই যেখানে থাকবেনা কোনো হিংসা অহংকার মারামারি, কাটাকাটি, থাকবে শুধুমাত্র দেশের প্রতি ভালোবাসা ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধা সন্মান, তাহলেই এই সোনার বাংলাদেশ  থাকবে  সবসময় সবুজের সাথে মিলেমিশে। হায়রে কষ্টের পরেও যে সুখের ডিসেম্বর হাতছানি দিয়ে আসে আমাদের মাঝে সেই ডিসেম্বর যেনো সবসময় থাকে বিজয়ের হাসিমেখে।হে ডিসেম্বর তুমি যতই দাও মোদের কষ্ট তবুও যে আমরা সেই কষ্টকে মেনে নিয়ে এবং মনের গভীরে  রেখেই,সুখের অনাবিল আনন্দে মেতে থাকবো সবসময় সর্বক্ষণ।

আমাদের দেশের সন্তানের ও মা বোনদের রক্তের বর্ণায় ও রক্তের স্রোতের মাঝেই পেয়েছি,সুন্দর সোনার বাংলাদেশ।তাই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যেনো মহান আল্লাহ তাআলা সকলকে সুখের মাঝেই রাখেন সবসময়। কোটি প্রাণের বিনিময়ে পেয়েছি আজকের বাংলাদেশ, যারা শহীদ হয়েছেন তারা কখনোই তাদের জীবনের জন্য কোনো মায়ামমতা করিনি। শুধুমাত্র একটি স্বাধীন বাংলাদেশের রূপ দেখতে চেয়েছেন বলেই।  মায়েদের ভালোবাসা বোনদের প্রতি স্থেহের মমতা নিয়েই বেঁচে থাকবো  আমরা বীর বাঙীলারা অনন্তকাল এই স্বাধীন দেশের মাটিতে আমাদের মায়েদের বুকে। ডিসেম্বরে যতো প্রাণ হয়েছে বলিদান তাতে কোনো দুখ কষ্ট নেই,বাঙালির মনে, কেননা সকল দুখ কষ্ট ভূলে যাই শুধুমাত্র এই স্বাধীনতার কথা ভেবেই, আমরা স্বাধীনতা পেয়েছি বলেই নিজেদের সবসময় সুখী মনে করি।ধন‍্য আমাদের সকলের জীবন, পূর্ণ হলো আমাদের বাঙালির মনের সকল আশা শুধুমাত্র স্বাধীন বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করছি নিশ্বাস নিতে পারছি সবুজের সমারোহের মধ্যে।স্বাধীন দেশ পেয়েছি অনেক কষ্টের মাধ্যমে আর পেয়েছি একটি ছোট মানচিত্র ও লাল সবুজের সুন্দর সুখের পতাকা। আমরা বাঙ্গালী তাই আমাদের প্রত‍্যেকের এই স্বাধীন বাংলাদেশের প্রতি থাকবে শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।সকলের ভালোবাসা ভরে ছোট সুন্দর এই স্বাধীন বাংলাদেশ।সুখের মধ্যেই থাকুক সবসময় মেতে শিশুরা এই আশাই করছি আমি সবসময়।এই সুখ যেনো সবসময় থাকে ভালোবাসার বন্ধনে একত্রিত হয়ে।

 নবীন লেখক ও সাংবাদিক
  –মোঃ ফিরোজ খান
   জেলা ঢাকা বাংলাদেশ

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET