, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে প্রয়াত ৬ গুণী শিল্পী স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান




রাণীশংকৈলে প্রয়াত ৬ গুণী শিল্পী স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ২১:২১ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ঠাকুরগাঁওয়ের  রানীশংকৈলে সংগীত বিদ্যালয়ের আয়োজনে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ, সুবীর নন্দী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শাম্মী আক্তার, আইয়ুব বাচ্চু ও বারী সিদ্দিকী এ ৬ কণ্ঠশিল্পী ও সুরকার স্মরণে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগীত বিদ্যালয়ের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী গ্রন্থনা ও উপস্থাপনায় আলোচনা পর্বে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শিক্ষক আবু শাহানশা ইকবাল, কবি গীতিকার সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম , সাংবাদিক হুমায়ূন কবির, সফিকুল ইসলাম শিল্পী, রফিকুল ইসলাম সুজন প্রমুখ ।
বেতার শিল্পী ও সংগীত বিদ্যালয় সম্পাদক সুকুমার চন্দ্র  মোদকের পরিচালনায় সংগীত পরিবেশন করেন, ওবায়দুর রহমান সম্রাট, শিউলি মন্ডল, প্রশান্ত বসাক, বেনুগোপাল বসাক, জয়া রানী রায়, রুপা আক্তার, ইতি আক্তার, ঝিলিক মোদক, রহিমা বেগম, সুকুমার চন্দ্র মোদক, ইয়াসিন আলী ও শিশু শিল্পী বৃন্দ। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন কিবোর্ড সুকুমার চন্দ্র মোদক, তবলা পল্লব মোহন্ত, প্যাড জাহাঙ্গীর আলম, গিটার রাহুল মল্লিক, আব্দুল হামিদ ও জিপসি নাসিরুল ইসলাম। প্রয়াত শিল্পীদের গাওয়া প্রায় ২৫ টি গান পরিবেশন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET