, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈল দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রদীপ ও সাধারণ সম্পাদক কামাল ।




রাণীশংকৈল দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রদীপ ও সাধারণ সম্পাদক কামাল ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২৫, ০২:৪৫ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা  দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন দিনাজপুর – ৩০ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ শে আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৩.৩০ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
 উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ স্থানীয় প্রশাসন ও
সুধীজনরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।
উক্ত নির্বাচনে ৯ টি পদে নির্বাচনের কথা থাকলেও আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় । সভাপতি পদে একাধিক প্রার্থী থাকার কারণে সাধারণ ভোটারদের নিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদের  জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রদীপ সাহা আনারস প্রতীকে ১৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচন হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  সুমন বসাক ছাতা  প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট।  মোট ভোটার সংখ্যা  ২২৬ টি , ২ টি  ভোট বাতিল করা হয়।
যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ- সভাপতি আনন্দ বসাক, সাধারণ সম্পাদক কামাল পারভেজ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক অমল বসাক, অর্থ সম্পাদক – সাগর কুমার সাহা, দপ্তর সম্পাদক- রেজাউল করিম, প্রচার সম্পাদক সুমন চন্দ্র রায়, কার্যকরী সদস্য বিপুল বসাক ।
ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার বেলাল উদ্দিন সরকার,  সহকারী প্রিজাইডিং অফিসার এনামুল হক ও পুলিং অফিসার কাজল রেখা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বেসরকারিভাবে ৯ জন বিজয়ী প্রার্থীকে নির্বাচিত ঘোষনা করেন। সুষ্ঠু সুন্দর এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রানীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী আহবায়ক হিসেবে কমিটির দায়িত্ব গ্রহণ করে তার মাধ্যমে এই ভোটগ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET