৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামপালে বিএনপি’র ভোটার তালিকায়  ত্যাগীদের অন্তর্ভুক্ত করার দাবীতে মানববন্ধন




রামপালে বিএনপি’র ভোটার তালিকায়  ত্যাগীদের অন্তর্ভুক্ত করার দাবীতে মানববন্ধন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ৩০ ২০২৫, ২২:০৮ | 712 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামপালের পেড়িখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির ভোটার তালিকায় আওয়ামী সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত এবং বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নাম বাদ দেওয়ায় মানববন্ধন করেছে বিএনপি নেতা কর্মীরা। সোমবার (৩০ জুন)  বিকেলে রামপালের ডাকরা বাজারে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা ভোটার তালিকায় আওয়ামী সন্ত্রাসীদের নাম বাদ দিয়ে বিএনপি’র ত্যাগী কর্মীদের নাম অন্তর্ভুক্ত করার দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে যারা বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তারা অনেকেই আজ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অপরদিকে বিএনপি করার অপরাধে যে সমস্ত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে তাদের অনেকেই তালিকা থেকে বাদ পড়েছে। এ বিষয়ে জেলা বিএনপি এবং রামপাল মংলা নির্বাচন পরিচালনা মনিটরিং টিম প্রধানের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ভোটার তালিকা সংশোধন করার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবু হায়াত শেখ (হায়াত মেম্বার), মোহাম্মদ আব্দুল মতিন শেখ, আশরাফ আলী, রেজাউল শেখ, বিল্লাল সরদার, রফিকুল ইসলাম, মিলন হাওলাদার, সোহরাব মল্লিক, মঈন শেখ, মনিরুল ইসলাম, ইউনুস মাঝি, হালিম শেখ, আফসার ফকির সহ ৭ নং ওয়ার্ডের বিএনপি নেতা কর্মী ও সমর্থকেরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET