, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • লিসা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলে উত্তাল আটোয়ারী




লিসা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলে উত্তাল আটোয়ারী

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০১৯, ১৯:১৭ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো: ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে স্কুল ছাত্রী লিসা হত্যার বিচারের দাবীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অবসর প্রাপ্ত সেনা সদস্য সহ গ্রামবাসীর পক্ষ হতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে লিসা হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও লিফলেট সহ স্কুল কলেজের শিক্ষক/শিক্ষার্থী, অবসর প্রাপ্ত সেনা সদস্য ও গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষ আটোয়ারী থানার সামনে এসে এই বিক্ষেভ সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মেধাবী ছাত্রী লিসাকে অপহরণের পর হত্যা করে লাশ পুকুরে নিক্ষেপকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে আমরা রাস্তায় নেমেছি। প্রধান আসামী আইমান নাকিব সাদকে দ্রুত গ্রেফতার করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম বলেন অবিলম্বে লিসার খুনীদের দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানায়।
আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম বলেন, আমাদের দাবী হত্যা কান্ডের মুল আসামী সাদকে আগামী ৭২ ঘন্টার মধ্যে পুলিশ আটক করতে না পারলে আগামী মঙ্গলবার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে উপজেলা প্রশাসন ও থানার সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এছাড়াও বিক্ষোভ সমাবেশে লিসার বাবা আঃ সামাদ, বোন আশা, আটোয়রী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মমতাজ মহল রেখা, শিক্ষক মোঃ নসিবুল ইসলাম, স্থানীয় যুবলীগের আহবায়ক মোঃ মখলেছুর রহমান, লিসার বান্ধবী নদী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অনতি বিলম্বে লিসা হত্যার প্রধান আসামী আইমান নাকিব সাদকে দ্রুত গ্রেফতারের দাবী জানায়। বিক্ষোভ সমাবেশে লিসার বান্ধবী সহ তার স্কুলের শিক্ষক ও গ্রামবাসী কান্নায় ভেঙ্গে পড়ে।
উল্লেখ্য, প্রেম ঘটিত টানা পোড়ানে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজের পর দিন বাড়ির পার্শ্বে পুকুর হতে লিসার মরদেহ উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ। পরে লিসার পরিবার ও গ্রামবাসী কর্তৃক আটক আকাশ ও মুন্নাকে থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে লিসার বাবা বাদী হয়ে সাদকে প্রধান করে ৩ (তিন) জনের নামে আটোয়ারী থানায় মামলা দায়ের করেন। #

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET