৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শিক্ষক সিদ্দিকুর রহমানকে পূনঃবহাল না করলে কঠোর হুশিয়ারী মানববন্ধনে




শিক্ষক সিদ্দিকুর রহমানকে পূনঃবহাল না করলে কঠোর হুশিয়ারী মানববন্ধনে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ২৯ ২০২৩, ১৫:৫১ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর (সুনামগঞ্জ ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনতিবিলম্বে পূনঃবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি আয়োজনে সাবেক ছাত্র সামায়ুন রাশেদের পরিচালনায় ডাঃ নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফয়সল আবেদিন সেনা,উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সামায়ুন কবির,বালিজুরী ইউপি প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,মোঃ ফেরদৌস আলম, সাবেক মেম্বার সম্পাদক মিলন তালুকদার, সাবেক মেম্বার ফারুক আহমেদ, গুলেনুর খাঁ,বাদল মিয়া,জিল্লুর রহমান,কামরুল ইসলাম,বালিজুরী ইউপি যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন,কাউসার বক্স তালুকদার, ছয়ফুল আলম, সাকায়াত হোসেন, সাইদুল ইসলাম, সুহেল আহমেদ,সুহেল আলম,সোহেল আহমদ সাজু প্রমুখ। এসময় বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যায়লের সাবেক শিক্ষার্থী,এলাকার সচেতন মহল ও গন্যমান্য ব্যক্তিগনসহ পাচঁশতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে একাত্মা পোষণ করেন।
মানববন্ধনে বক্তব্য গন বলেন,সিদ্দিকুর রহমান প্রধান শিক্ষক(বরখাস্ত)বালিজুরী হাজী এলাহী বক্স হাই স্কুলে ১৮বছর প্রধান হিসাবে শিক্ষকতা করে। বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষক হিসাবে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১৭সালে চাকুরীচুত করে ম্যানেজিং কমিটি। পরে তিনি দীর্ঘ ৬/৭ বছর চাকুরি হারিয়ে জজ্ কোর্ট হাইকোর্টে মামলার মোকাবিলা করলে আদালত শিক্ষক সিদ্দিকুর রহমানের পক্ষে রায় দেয়। এরপর গত ২৩/০৫/২৩ ইং তারিখে চাকুরিতে পূনর্বহালের জন্য পত্রটি বৈধ রেখে মহামান্য হাইকোর্ট সভাপতির করা মামলাটি খারিজ করেন। পরে বর্তমান কমিটির সভাপতি সুয়েব আহমেদের ছোট ভাই সেনাবাহিনীর মেজর পদে রয়েছেন তার জন্য এলাকায় আধিপত্য বিস্তার করা সহ সিদ্দিকুর রহমান(প্রধান শিক্ষক)কে নিয়োগ বহাল না করে হেরে যাওয়া মামলায় আপিল করলে চেম্বার জজে আপিলও মামলার শুনানীতে সভাপতির আপিল খারিজ হয়।
ছিদ্দিকুর রহমান প্রধান শিক্ষকের সঙ্গে গত কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিলো পরিচালনা কমিটির সভাপতি ও তার স্থানীয় প্রভাবশালী চক্রের,আদালত ও শিক্ষাবোর্ড শিক্ষকের পক্ষে আদেশ দিলেও মহলটি শিক্ষক কে বিদ্যালয় ছাড়া করার পায়তারা করায় এখন শিক্ষককে স্বপদে বহাল না করলো স্কুল ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুশিয়ার করা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য ম্যানেজিং কমিটির দায়ী থাকবেন বলক জানান উপস্থিত বক্তাগন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET