কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধিঃ- দুদকে আয় বহির্ভূত সম্পদের মালিকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও নিজস্ব প্রতিবেদক নুর ইসলাম রকির বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট চুলকাটি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। তাদের বিবৃতিতে অবিলম্বে অভিযোগটি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতা হলেন, চুলকাঠি প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, সাবেক সভাপতি জি এম মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক পি কে অলোক,সাবেক সাধারন সম্পাদক সেকেন্দার আলী মোড়ল, বাদশা আলম, ফটিক ব্যানার্জী, আরিফ ঢালী, অমিত কর বিলাস, মোঃ মাহফুজুর রহমান, আনিসুর রহমান, জাকারিয়া শাওন, এমডি মুরাদ, সোবাহান হোসেন প্রমুখ।









