, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে জান্নাত আরা তালুকদার হেনরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত




সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে জান্নাত আরা তালুকদার হেনরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২২, ২১:০৯ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে সাংস্কৃতিক ব‌্যা‌ক্তি‌দের সাথে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৮ ঘটিকার সময় মুজিব সড়ক জান্নাত আরা তালুকদার হেনরী বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জান্নাত আরা তালুকদার হেনরী বলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাংস্কৃতিক ব্যক্তিদের অবদান ছিল অনেক এবং সকল ক্ষেত্রেই শিল্পী‌দের অবদান রয়েছে। আপনারা যেমন সকল দূর সময় এবং স্বা‌ধিনতার সংগ্রাম আন্দোলনে সহ‌যো‌গিতা ক‌রে বিজয় ছিনিয়ে এনেছেন আশা করি আমার এই সম্মেলনে আমাকে বিজয় নিশ্চিত কর‌তে সার্বিক সহযোগিতা করবেন। আমার আগামী ২৮ শে ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমি সাধারন সম্পাদক পদপ্রার্থী আপনাদের সকলের দোয়ায় এবং সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে সম্মেলন সফল কর‌তে সার্বিক সহযোগিতা করবেন বলে আমি আশা করি। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক দিলীপ গৌর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলু এছাড়াও আলাউদ্দিন আলা , বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, ফরিদুল ইসলাম সোহাগ, আশিক ইকবাল শামীম, হা‌ফিজুর রহমান সামাদ, সূর্যবারী, নূরুল হুদা, ইমরান মুরাদ, আয়ুব আলী, নূ‌রে আলম হীরা প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET