১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মিছিল সমাবেশ




সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মিছিল সমাবেশ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১৮ ২০২৫, ১৪:৩০ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র দ‌লের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮মে) দুপুরে শহরের সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপার্থী রোমান আলীফ সহ সভাপতি জেলা ছাত্রদল, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বপন শেখ, সভাপতি পদপার্থী জহুরুল ইসলাম, সভাপতি পদপার্থী এস এম জুয়েল রানা, সধারণ সম্পাদক পদপার্থী মারুফসহ অন্যান্য সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য দূর্বৃত্তের ছুরির আঘাতে নিহত হয়েছেন। এ ঘটনাটি খুবই ন্যক্কারজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET