, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে মামলা




সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২৩, ২১:১৬ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনের উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবেনা মর্মে ২৪ ঘন্টার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সদর উপজেলা সিনিয়র সহকারি জজ আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ) শুনানীর দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সিনিয়র সহকারি জজ আদালতের বিজ্ঞ বিচারক সুলতান প্রধান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন ১৯ জন অন্তর্ভূক্ত সদস্যদের পক্ষে মামলার বাদী দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম গংদের দায়ের করা অন্তবর্তিকালীন নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

মামলার বাদী দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে তারা দেশের বহুল প্রচারিত দৈনিক ও বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিকতা করছেন। তবে পেশাদার সাংবাদিক হয়েও একটি চক্রের কারনে তারা বারবার
প্রেসক্লাবে সদস্য পদের আবেদন করলেও তাদের নেয়া হয়নি।

বারবারই একটি চক্র গঠনতন্ত্র না মেনে সদস্য নেওয়ার ব্যাপারে বিরোধিতা করে আসছিল। কিন্তু সকল বাঁধা বিপত্তি পেড়িয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটি নতুন সদস্য নেওয়ার জন্য সার্চ কমিটি গঠন করে সকল কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯জনকে সদস্যপদ প্রদান করেন।
এতেই ওই চক্রটি নানা ষড়যন্ত্র ও বিরোধিতা করে বৈধভাবে নেওয়া ১৯ সদস্যকে বাদ দিয়ে অবৈধভাবে একটি বৈঠক করে আহবায়ক কমিটি গঠন করে।

শুধু তাই নয়, বৈধভাবে নেওয়া ১৯জন সদস্যকে বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচন কমিশন গঠন করে আগামী ২৩ মার্চ পাতানো নির্বাচন করার পায়তারা করছেন।

মামলায় এমন পরিস্থিতিতে বিবাদীদের সদস্য করার আগে নির্বাচন হলে বিবাদীরা ক্ষতিগ্রস্থ ও সুবিধাবঞ্ছিত হবেন বলে তারা দাবি করেছেন।

এ মতাবস্থায় ১৯জনের পক্ষে অবৈধ প্রক্রিয়ায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনের উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবেনা মর্মে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে নির্বাচন কমিশন ও আহবায়ক কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। একই সঙ্গে বৃহস্পতিবার (৯ মার্চ) শুনানীর দিন নির্ধারন করেছে আদালত।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন অন্তর্ভুক্ত ১৯ জন সদস্যকে বাদ দিয়ে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় আহবায়ক কমিটির করে অবৈধ নির্বাচন প্রক্রিয়া শুরু করায় সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মীদের মধ্যে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শহরজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET