, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান এলিম চৌধুরী




সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান এলিম চৌধুরী

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৩, ২২:৫৩ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের লক্ষে প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

প্রাথমিক শিক্ষা পদক সিলেট জেলার বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

মঞ্জুর শাফি চৌধুরী এলিমের পুরো পরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিশ্বাসী ছিলেন। তাঁর বড় ভাই ফারুক আহমদ চৌধুরী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন ছিলেন।

তাঁর আরেক ভাই গোলাপগঞ্জ উপজেলার আলোকিত মানুষ সদ্য প্রয়াত এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী। যিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান (মৃত্যু পূর্ব পর্যন্ত) ও ১৯৯৬ সাল থেকে আমৃত্যু গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

মঞ্জুর শাফি চৌধুরী এলিম সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটস্ সিলেট অঞ্চলের সহ-সভাপতি, আতহারিয়া স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতি, বরায়া উত্তরভাগ মাদরাসা গোলাপগঞ্জের সভাপতি, মুহিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় রফিপুর গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতি, বাংলাদেশ কিডনী ফাউন্ডেশনের সদস্য, বালাদেশ ডায়বেটিক সমিতির সদস্য, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর সদস্যের দায়িত্বে রয়েছেন।

দেশ বিদেশের ব্যবসায়ও তিনি একজন সফল মানুষ। তিনি কর্ণফুলী পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান, বারাকা সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টিজ বোর্ডের সদস্য ও বাংলাদেশ ইনডিপেডেন্ট পাওয়ার প্রডিউসারস্ এ্যাসোসিয়শনের (বিপ্পা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET