৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • সৌজন্যে স্মারক ও পুরস্কার পেলেন চৌদ্দগ্রামের তিন ইউপি চেয়ারম্যান




সৌজন্যে স্মারক ও পুরস্কার পেলেন চৌদ্দগ্রামের তিন ইউপি চেয়ারম্যান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২০, ১৯:১৭ | 1118 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাধারণ সভা ও উপজেলা আইন শৃঙ্খলা
কমিটির সভায় সঠিক সময় শতভাগ উপস্থিত থাকায় ও উপজেলা পরিষদের সকল
কার্যক্রম সন্তোষজনক হওয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৌজন্যে স্মারক ও
পুরস্কার পেলেন তিন ইউপি চেয়ারম্যান। পুরস্কার প্রাপ্তরা হলেন:
চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল
মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ ও কাশিনগর ইউপি
চেয়ারম্যান মোশারেফ হোসেন। বৃহস্পতিবার (১২ই মার্চ ) উপজেলা পরিষদের
সম্মেলন কক্ষে সাধারণ সভায় এ পুরস্কার প্রদান করা হয়। এতে চৌদ্দগ্রাম
উপজেলা আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের
সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ
রানা, পৌর মেয়র মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, রাশেদা
আখতারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও সকল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন উপজেলার প্রশাসনের সকল
কার্যক্রমে জন প্রতিনিধিদের অংশ গ্রহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান
সরকারের উন্নয়নের অংশ হিসেবে জন প্রতিনিধি গণ স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করার
মাধ্যমে দেশের উন্নয়ন আরও শতভাগ এগিয়ে যাবে। আমি চৌদ্দগ্রাম উপজেলায়
যোগদানের পর প্রশাসনের সকল কার্যক্রম সন্তোষজনক ও উপজেলা পরিষদের সভায়
সঠিক সময় উপস্থিত থাকায় তিন চেয়ারম্যান কে আমরা পুরষ্কৃত করেছি।
ক্রমান্নয়ে সকল চেয়ারম্যানদের আমরা সৌজন্যে পুরস্কার দেবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET