, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হাকিমপুর প্রেসক্লাবের নির্বাচন মিলন সভাপতি, বুলু সাধারন সম্পাদক নিবার্চিত




হাকিমপুর প্রেসক্লাবের নির্বাচন মিলন সভাপতি, বুলু সাধারন সম্পাদক নিবার্চিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০১৯, ১৬:০১ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর)হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। নিবার্চনে গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি ও আনোয়ার হোসেন বুলু সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।প্রেসক্লাবের নিজস্ব কার্যা লয়ে বিকেল ৩ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্তগোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। ৪১ জন সদস্যের মধ্যে ৪০ জন সদস্য তাদের ভোট প্রয়োগ করেন।প্রেসক্লাবের নির্বাচন কশিশনার অধ্যাপক জানে আলম জানান, এবারের নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ৬ টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সভাপতি পদে গোলাম মোস্তা ফিজার রহমান মিলন (বৈশাখী টিভি ওকালেরকন্ঠ ) ৩৬ ভোট পেয়ে নিবাচিত হয়। তার নিকটতম প্রতিদন্ডি জাহিদুল ইসলাম ( এনটিভি) ভোট পায় ২ ভোট। সহ-সভাপতি পদে রবিউল ইসলাম ( দৈনিক আজকের দেশবার্তা) ২৪ ভোট পেয়ে নিবাচিত হয় তার নিকটতম প্রতিদন্ডি সিরাজুল ইসলাম (দৈনিক আজকের প্রতিভা) ১২ ভোট পায়। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু ( গাজী টিভি ও খোলা কাগজ) ২৪ ভোট পেয়ে নিবাচিত হন তার নিকটতম প্রতিদন্ধি মুরাদ ইমাম কবির ( বাংলাভিশন)১৬ ভোট পেয়েছে। সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন ( ইন্ডিপেনডেন্ট টিভি) ২৪ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ডি তাছির উদ্দিন ( সকালের সময়) ১৩ ভোট পেয়েছে। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোসলেম উদ্দিন ( দৈনিক খবরপত্র) ১৯ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ডি মুসা মিয়া ( দৈনিক মানবকন্ঠ) ভোট পেয়েছেন ১৭ । এছাড়া কার্যকরী সদস্য পদে সৈয়দ মোস্তাফিজুর রহমান ( দৈনিক উত্তর বাংলা) ৩২ ভোট, মাসুদুল হক রুবেল ( ডিবিসি নিউজ) ৩১ ভোট ও রমেন বসাক ( দৈনিক যায়যায়দিন) ২৬ ভোট পেয়ে নিবাচিত হয়েছে। সদস্য পদে মোকছেদুল মোমিন ( দৈনিক জয়পুরহাট খবর) ১৭ ভোট পেয়ে পরাজিত হন। এর আগে গতকাল ৮ সেপ্টেম্বর সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম ( সময় টিভি), দপ্তর সম্পাদক পদে মোফাজ্জল হোসেন ( দৈনিক তিস্তা), কোষাধ্যক্ষ পদে আলম হোসেন অলি, ( দৈনিক পত্রালাপ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক পদে তারিকুল ইসলাম ( দৈনিক আমার সংবাদ) এবং ধর্ম ও সমাজ কণ্যান সম্পাদক পদে আব্দুল আজিজ ( আরটিভি ও দৈনিক প্রতিদিনের সংবাদ) কে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET