কুমিল্লার হোমনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি এবং অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ ইসলামি ফ্রন্ট হোমনা শাখার উদ্যোগে হোমনা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দেন এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন ফারুকী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুছ ছালাম, ইসলামী ছাত্রসেনা কুমিল্লা উ.জেলার ইসলামী ছাত্রসেনার সভাপতি জাবের হোসাঈন জাবের, ইসলামী যুবসেনা হোমনা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দিন আত্তাহেরী, ইসলামী ছাত্রসেনার হোমনা শাখার সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক মাও.মাইনুদ্দিন মাইজভেন্ডারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
Please follow and like us:









