, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ১৮বারের মতো রংপুর বিভাগের শ্রেষ্ট এএসআই নির্বাচিত ফুলবাড়ীর শওকত আলম ॥




১৮বারের মতো রংপুর বিভাগের শ্রেষ্ট এএসআই নির্বাচিত ফুলবাড়ীর শওকত আলম ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ১৬:৫৮ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রংপুর বিভাগে ১৮বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসীন্দা বীর মুক্তিযোদ্ধা লোকমান আলীর ছেলে এসএসআই শওকত আলম সিদ্দিকি।
গত ১৭ সেপ্টেম্বর রংপুর রেঞ্জের মুল্যায়ন সভায় কর্মস্থলে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্রাচার্য তাকে ১৮ বারের ন্যায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ঘোষণা করে সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন।
এএসআই শওকত আলম সিদ্দিকি বলেন তিনি কর্ম জিবনে এই বছরসহ ১৮ বার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন, তার মধ্যে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত অবস্থায় ১৬ বার ও গাইবান্ধা সদর থানায় কর্মরত অবস্থায় ২বার। বর্তমানে তিনি গাইবান্ধা সদর থানায় কর্মরত আছেন। এর পুর্বে গত ২০১৯ সালে আইজিপি পদকও পেয়েছেন বলেও জানান তিনি।
এএসআই শওকত আলম সিদ্দিকির পিতা রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বলেন,তার চার সন্তান ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে শওকত আলম সিদ্দিকি প্রথম এবং একমাত্র ছেলে সন্তান, ১৯৯৮ সালে এসএসসি ও ২০০১ সালে এইচএসসি পাশ করার পর সে পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন। এরপর ২০১৬ সালে এএসআই পদে পদোন্নতি পান। তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার ছেলের এই সম্মাননা তাকে আরো গর্বিত করেছে বলে তিনি জানান। এজন্য তিনি তার ছেলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET