ছবিতে বক্তব্য প্রদান করছেন ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা
ছাগলনাইয়া উপজেলাধীন শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে চালু করা হয়ে জরুরী অক্সিজেন ব্যাংক নামক সেবা কর্যক্রম। করেনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকট বিবেচনা করে এ অক্সিজেন ব্যাংক চালু করা হয়ে বলে জানান আয়োজকরা। শনিবার (৩১ জুলাই) দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা বলেন, অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠার পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। ভ্যাক্সিনেশনের পাশাপাশি করোনা প্রতিরোধের জন্য মাস্ক ব্যাবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি সকলকে আহবান জানান তিনি। দ্রুত সময়ে দেশের জনগণের মাঝে করোনা ভ্যাকসিন পৌছানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ডাঃ শিহাব বলেন, দেশে করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার ফলে আগামী এক বছরের মধ্যে দেশের সকল নাগরিক করোনা ভ্যাকসিন পাবেন । তিনি বলেন, আমাদের মাঝে বহু লোক রয়েছেন যাদের মাঝে করোনার লক্ষণ থাকলেও তারা নমুনা দিতে অনিহা প্রকাশ করছেন। এতে করে তিনি সঠিক চিকিৎসা সেবা না গ্রহণ করে মৃত্যু মুখে পতিত হচ্ছেন। পাশাপাশি সে ব্যক্তির সংস্পর্শে স্বজনরাও করোনা আক্রান্ত হয়ে পড়ছেন। ডাঃ শিহাব বলেন, করোনা প্রতিরোধে অবশ্যই নমুনা দিয়ে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। করোনা সংকটে দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে যে অক্সিজেন সেবা কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে সেটি প্রশংসার দাবিদার উল্লেখ্য করে তিনি বলেন, ছাগলনাইয়ায় কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব ও বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর স্বেচ্ছাসেবক বৃন্দ যেভাবে সহযোগিতা করছে তাতে করে দেশে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে ছাগলনাইয়া উপজেলা একটি মডেল হিসেবে রুপ নিয়েছে। এসময় ডাঃ শিহাব ছাগলনাইয়ার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,
দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক আহাম্মদ হোসেন ভূঁইয়া, সোনালী ব্যাংক ফেনী শাখার প্রেন্সিপাল অফিসার রাশেদুল ইসলাম মানিক, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য রেজাউল করিম খন্দকার। প্রশিক্ষণ কর্মশালায় স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু। এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ইউনাইটেড ট্রাস্ট ফেনী জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, পুর্ব ঘোপাল একতা সংঘের সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।









