৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২৬, ২২:৩৮ | 639 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, আটোয়ারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা আনসার ভিডিপি, পল্লীবিদ্যুৎ সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, এনসিপি, ডাংগীর হাট সরকারি কলেজ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, আটোয়ারী বিএম কলেজ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক- সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বীর শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুনসহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক জোড়া পায়রা অবমুক্তকরণ, কুজকাওয়াজ, ডিসপ্লে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পুলিশ , আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশনায় আকর্ষনীয় ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমানের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET