১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২৬, ১৯:১৪ | 667 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভূমিমন্ত্রী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিএনপির ওপর নির্যাতন চালানো হেলমেট বাহিনী এখন রূপ বদলে গুপ্ত বাহিনী হিসেবে দেশের মধ্যে মব সৃষ্টি করছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন।
বর্তমান সরকার সেই বিষয়টি উপলব্ধি করছে। তিনি বলেন, আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভুত্বে বিশ্বাস করি না, বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, বিএনপি কোনো মন্ত্রী-এমপি বা মেয়রের দল নয়; এটি কর্মীদের দল, আর কর্মীরাই দলের প্রাণশক্তি।
সভায় বিএনপির নেতা মিজানুর রহমান মিনু বলেন, তারা চাইলে সরকারের খাস জমি দখল করে দলীয় কার্যালয় করতে পারতেন। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা রয়েছে। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা নিয়ম মেনে মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদসহ রাজশাহী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET