, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কীর্তনখোলা নদীর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার




কীর্তনখোলা নদীর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২২, ১৭:০৯ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের কীর্তনখোলা নদীর রসুলপুর চর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম জানান, রসুলপুর চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশের পড়নে ট্রাউজার ও শীতের পোশাক ছিল।

তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় নিশ্চিত হতে আশপাশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET