মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ ১/১১ এর পরীক্ষিত ছাত্র নেতা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য ও কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জনাব তুহিন খান কে দলের প্রতি তার ভালোবাসা ও কর্মনিষ্ঠায় মুগ্ধ হয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি পদে মনোনীত করছেন।
১৩ই এপ্রিল ২০১৮ রোজ শুক্রবার গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।
এ ব্যাপারে নবমনোনীত গোপালগঞ্জ জেলা শাখার ছাত্রলীগ এর সহ-সভাপতি জনাব তুহিন খান মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ এর মাটি ও মানুষের নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম (এম.পি) কে ধন্যবাদ জানিয়ে বলেন যারা বঙ্গবন্ধু কে ভালবাসে, জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসে এবং বাংলাদেশ ছাত্রলীগকে ভালবাসে আমি তাদের ভালবাসি। ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমি গর্বিত। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমি সর্বদা দলের সাথে কাধে কাধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।









