, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চাচা’র ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেল ভাতিজার




চাচা’র ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেল ভাতিজার

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৪ ২০২২, ১৯:৪২ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের মধ্যপাড়া খনি এলাকায় জমি চাষ করার সময় চাচার ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজা রাসেল বাবু নামে এক ৯ বছরের শিশু’র মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল হক।
মঙ্গলবার ২৪মে সকাল সাড়ে ৯টায় পার্বতিপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের আবাদী জমিতে হাল চাষ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু রাসেল বাবু (০৯)উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম এর জমিতে তার ভাই আজিজুল ইসলাম ট্রাক্টর (লাঙ্গল) দিয়ে জমি চাষ করছিলেন। এসময় নিহত শিশু রাসেল ট্রাক্টরে চড়ার বায়না ধরলে, তার চাচা তাকে ট্রাক্টরে তুলে নিয়ে জমি চাষ করার এক পর্যায়ে ঝাকুনিতে ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে লোহার লাঙ্গলে পেচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে জানতে চাইলে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,জমিতে ট্রাক্টর (লাঙ্গল) দিয়ে জমি চাষ করার সময়,নিহত শিশু রাসেল ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET