পরিবার পরিজন আর শত শত দলীয় নেতাকর্মীকে শোক সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের প্রবীন বিএনপি নেতা গৌতম মন্ডল। শনিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হন গৌতম মন্ডল। এসময় তাকে খুলনার একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
গৌতম মন্ডল আজীবন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, দলের কোন দুঃসময়ে তিনি দলকে ছেড়ে যাননি, বিভিন্ন সময় দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ খুলনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন গৌতম মন্ডল।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে, সংবাদ পেয়ে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শেষবারের মত তাকে দেখতে ছুটে আসেন। বেলা তিনটার দিকে গৌতমকে চুকনগরস্থ আটলিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে নেয়া হলে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বিএনপির নেতা এম এ সালাম, হাবিবুর রহমান হবি, সরদার দৌলত হোসেন, আমিনুর রহমান মোড়ল, কবির হাসান ডবলু, শেখ কামাল হোসেন, প্রভাষক আব্দুর রাজ্জাক, রমেন রায়, ব্রজেন ঢালী, হালদার শাহাদাৎ হোসেন, প্রভাষক মঞ্জুর রশিদ, সরদার বিল্লাল হোসেন, শেখ মফিজুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, মনিরুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:









