খুলনার ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর পশ্চিমপাড়া মোড়ল বাড়ী জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ খোদাবক্স সরদার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সোমবার সকাল ৭ টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। সে ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত ঈমান আলী সরদারের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ মঈন উদ্দিন জানায় , তিনি রোস্তমপুর পশ্চিমপাড়া মোড়ল বাড়ী জামে মসজিদে দীর্ঘ ২০ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। কিন্তু কিছুদিন আগে তিনি পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতা জের ধরে তিনি সোমবার সকালে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ৫ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
Please follow and like us:









