, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চুকনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। 




চুকনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২২, ১৯:০১ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে অপর আরোহী। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া কালভার্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক এবং সাতক্ষীরা থেকে আসা একটি মোটরসাইকেল সকাল সাড়ে ১০ টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া কালভার্ট নামক স্থানে পৌছুলে দ্রুত গতি সম্পন্ন ট্রাকটি মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল আরোহীরা মহাসড়কের উপর ছিটকে পড়লে সাতক্ষীরা সদরের চাইলতা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ রাজন(২০) ঘটনাস্থলেই মারা যায়। অপর আরোহী সাতক্ষীরা সদরের দক্ষিণ কামারনগর গ্রামের মিজানুর রহমানের পুত্র মেহেদী হাসান (১৯)কে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।
এব্যাপারে খর্নিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পরই পরিবারের সদস্যরা নিহত ব্যক্তিকে বাড়িতে নিয়ে গেছে এবং আহত ব্যক্তিকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করেছে। তবে ঘাটত ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET