নজরুল ইসলাম চৌধুরীঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় মানববন্ধন, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বুধবার (৬ মার্চ) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক অফিস’র আয়োজনে ও ছাগলনাইয়া উপজেলা প্রশাসন’র সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। নারী দিবস উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শাহিদা ফাতেমা চৌধুরী বলেন, দেশ ও দেশের মানুষের উন্নতি হচ্ছে কিন্তু নারীরা এখনো পিছিয়ে রয়েছে। আমরা চাই পুরুষদের ন্যায় নারীরাও এগিয়ে যাবে। পুরুষ যে অধিকার পায় নারীরাও যাতে সমান অধিকার প্রতিক্ষেত্রে পায় তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, সমাজ কিংবা দেশের উন্নতির পেছনে নারীদের ভুমিকা কোনো অংশে কম নয় তাই নারীদের কোনো ক্ষেত্রে ছোট করে রাখা যাবেনা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহনান মুজিব, পল্লী উন্নয়ন বোর্ড ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী, সমবায় কর্মকর্তা মনছুর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহীম আসাদ, বন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে নারী উন্নয়ন মেলার অংশ হিসেবে প্রদর্শিত নারীদের অংশগ্রহণে সাজানো স্টল গুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
Please follow and like us:









