, , ,

শিরোনামঃ-




ছুটিতে গিয়েও…

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২১, ২০:০৭ | 1026 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছুটি কাটাতে মালদ্বীপে গিয়েছেন সারা আলী খান। তবে যতই ছুটির মেজাজে থাকুন না কেন, তার ফিটনেস রুটিনে কোনও পার্থক্য হচ্ছে না। মালদ্বীপে গিয়েও নিয়মিত যোগাভ্যাস করছেন সারা। তারই ঝলক উঠে এল সোশ্যাল মিডিয়ার পাতায়। বেড়াতে গিয়ে সেন্ট রেজিস মালদ্বীপ ভমমুলি রিসর্টে রয়েছেন সারা। সেখানেও অ্য়ারিয়াল যোগা অনুশীলন করতে দেখা গেল অভিনেত্রীকে। যার ভিডিও পোস্ট করেছেন সাইফ কন্যা। তবে শুধু সারা আলী খান নয়, তার সঙ্গে মালদ্বীপে গিয়েছেন অমৃতা সিং ও ইব্রাহিম আলী খান।

ভাই ও মায়ের সঙ্গে সময় কাটানোর ছবিও উঠে এসেছে সারার ইনস্টাগ্রাম পেজে। জানা গেছে, মালদ্বীপে সারাকে যে বিকিনিতে দেখা গিয়েছে তার দামই নাকি ৫২ হাজার টাকা। সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলী খান ও বরুণ ধাওয়ান অভিনীত ছবি ‘কুলি নম্বর ওয়ান’। যদিও ছবিটি বক্স অফিসে সেভাবে জায়গা করে নিতে পারেনি। খুব শীঘ্রই অক্ষয় কুমার ও ধনুষ-এর সঙ্গে ‘আতরাঙ্গী রে’ ছবিতে দেখা যাবে সারাকে। এর আগে ‘লভ আজকাল পার্ট ২’, ‘সিম্বা’, ‘কেদারনাথ’ ছবিতে কাজ করেছেন সাইফ কন্যা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET