, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলা  উদ্বোধন




ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলা  উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ১৬:৩৩ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হয়েছে।কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে ও জেলা প্রশাসনের
সহযোগিতায় মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে মেলার
উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।মেলা উদযাপন কমিটির সভাপতি সম্বিলিত মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহা:
মনিরুজ্জামান , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসর আলী, সম্বিলিত মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর,
সংগঠনের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল
ইসলাম প্রবাল প্রমুখ।১৫ দিন ব্যাপী মেলায় প্রায় ৬০টি দোকান বসেছে। এর মধ্যে বিভিন্ন রকমের কসমেটিকস, কাপড়, জুতা, দেশি-বিদেশী শাড়ি, খেলনা, জ্যাকেট, হাড়ি-পাতিল, বে-জার এর দোকান রয়েছে। এছাড়াও ছোট শিশুদের জন্য বিভিন্ন রাইড ও জেলা এবং জেলার বাহিরের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানমালা রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET