, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় গলায় রশি দিয়ে বৃদ্ধার আত্মহত্যা 




ডুমুরিয়ায় গলায় রশি দিয়ে বৃদ্ধার আত্মহত্যা 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ১০ ২০২৪, ২১:৫০ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় ছেলের উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে শান্তি মন্ডল নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। রোববার দিবাগত রাতে উপজেলার বসুন্দিয়া ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের বসুন্দিয়া ডাঙ্গা এলাকার দুলাল চন্দ্র মন্ডলের স্ত্রী শান্তি মন্ডল (৬৪) দীর্ঘদিন নানা অসুখে আক্রান্ত ছিলেন। ঘটনার দিন তার ছেলে ওষুধ কিনে না দেয়ায় ওই রাতেই বাড়ির পাশে একটা সাড়া গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET