, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় গৃহবধূর আত্মহত্যা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২৩, ১৯:২৯ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় স্বামীর উপর অভিমান গলায় ওড়না পেঁচিয়ে কুলসুম খাতুন (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার গজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত সাত মাস পূর্বে উপজেলার সাহস ইউনিয়নে গজেন্দ্রপুর এলাকার লাভলু শেখের কন্যা কুলসুম খাতুনের এক‌ই এলাকার ওহাব আলী বিশ্বাসের ছেলে নুর আলমের ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। তার‌ই জের ধরে ঘটনার দিন সকালে স্বামীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET