, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত,গুরুতর আহত অপর আরোহী।




ডুমুরিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত,গুরুতর আহত অপর আরোহী।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২৩, ১৩:১৯ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপায় মাসুদ রানা নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে অপর আরোহী। বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের মনিরামপুর কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামের মোঃ আইয়ুব আলী মোড়লের ছেলে মোঃ মাসুদ রানা একই গ্রামের আলী হাসানের ছেলে রাকিবুল ইসলামকে সঙ্গে নিয়ে বুধবার সন্ধ্যায় যশোরে মোটরসাইকেলের মালামাল কিনতে যান। মালামাল কিনে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের মনিরামপুর কলেজের সামনে আসলে চুকনগর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাকিবুল ইসলামকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। চাপা দিয়েই ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে মাসুদ রানার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। বিষয়টি ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানেন বলে নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET