, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় পিতামাতার উপর অভিমান করে যুবকের আত্নহত্যা




ডুমুরিয়ায় পিতামাতার উপর অভিমান করে যুবকের আত্নহত্যা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ০৬ ২০২২, ১৮:৪৭ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পিতা মাতার উপর তরিকুল ইসলাম গাজী (২৫) নামে এক যুবক বিষ পানে আত্নহত্যা করেছে। সোমবার সকালে নিজ ঘরে বসে সে বিষ পান করে। সে ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের দবির গাজীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তরিকুলের পিতামাতা তাকে একটু বকাবকি করে। এ ঘটনায় পিতা মাতার উপর অভিমান করে সকলের অগোচরে নিজের ঘরে গিয়ে বিষ পান করে আত্নহত্যার চেষ্টা করেন। এসময় ঘরে ভিতর গোঙানির শব্দ শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে পিতামাতাসহ সন্তান সম্ভাব্য স্ত্রী রেখে যান। এরির্পোট লেখা পর্যন্ত লাশ সুরতহাল রির্পোটের জন্য মর্গে ছিল৷ ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষ পানে আত্নহত্যা ঘটনা নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET