খুলনার ডুমুরিয়ায় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ৮ মাস পর স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি মৎস্য ঘেরের পাশের কৃষ্ণচূড়া গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম ইলিয়াস আলী শেখ। তিনি উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বাহাদুরপুর এলাকার রেজাউল শেখের ছেলে।
পুলিশ ও সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, ইলিয়াস শেখ একটি মামলায় কারাগারে ছিলেন। সেই সময়ে গ্রাম থেকে তার স্ত্রী ঋতু বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
কারাগার থেকে বেরিয়ে সে স্ত্রীর মৃত্যুর কথা জানতে পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তারই জের ধরে তার মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন,এ ঘটনায় নিহতের চাচা আতাউর রহমান শেখ বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
Please follow and like us:









